ব্রেকিং নিউজ
ব্রেকিং

সোহেল রানা সম্পদের শুভ জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

Admin November 5, 2026, 9:40 AM 116 views
সোহেল রানা সম্পদের শুভ জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

জননেতা সোহেল রানা সম্পদের শুভ জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

বাংলাদেশ আমজনগণ পার্টির সম্মানিত মুখ্য সংগঠক ও সহযোদ্ধা সোহেল রানা সম্পদের শুভ জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সোহেল রানা সম্পদ একজন নিষ্ঠাবান, সৎ, সাহসী ও জনদরদি রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি এর আগে গণঅধিকার পরিষদের শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শ্রমজীবী মানুষের অধিকার আদায়, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণমানুষের কল্যাণে তাঁর রাজনৈতিক ভূমিকা ও সাংগঠনিক কর্মকাণ্ড প্রশংসনীয়।

তিনি একজন নিবেদিতপ্রাণ শ্রমিক সংগঠক হিসেবে মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রশ্নে সব সময় আন্তরিকতার পরিচয় দিয়েছেন। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্বের গুণাবলি ও সাংগঠনিক দক্ষতা আগামী দিনে দেশের রাজনীতি এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আরও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

তাঁর শুভ জন্মদিনে মহান আল্লাহর কাছে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ, শান্তি ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি। দেশ ও মানুষের কল্যাণে তাঁর পথচলা আরও সমৃদ্ধ ও সাফল্যমণ্ডিত হোক।

শুভ জন্মদিন, প্রিয় সহযোদ্ধা।

শুভেচ্ছান্তে,

বেলাল হোসাইন ইবরাহীম সহ-দপ্তর সম্পাদক বাংলাদেশ আমজনগণ পার্টি

শেয়ার করুন: