ব্রেকিং নিউজ
ব্রেকিং

বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে আখতারুজ্জামানের গ্রেপ্তারে শ্রমিক নেতা বেলাল হোসাইন ইবরাহীমের নিন্দা

Admin October 3, 2026, 11:10 AM 136 views
বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে আখতারুজ্জামানের গ্রেপ্তারে শ্রমিক নেতা বেলাল হোসাইন ইবরাহীমের নিন্দা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি, লাগেজ ও ট্রলি সংকটসহ বিভিন্ন অব্যবস্থাপনার ঘটনাকে কেন্দ্র করে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন শ্রমিক নেতা বেলাল হোসাইন ইবরাহীম।

শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ পেতে দীর্ঘ সময় অপেক্ষা, ট্রলি সংকট এবং বিভিন্ন ধরনের অব্যবস্থাপনার অভিযোগ নিয়ে সাধারণ যাত্রী ও প্রবাসীদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, সেটি গুরুত্বের সঙ্গে দেখা দরকার।

বেলাল হোসাইন ইবরাহীম বলেন, “বিমানবন্দরের নৈরাজ্য ও অব্যবস্থাপনার কারণে সাধারণ যাত্রী এবং প্রবাসীরা যদি ভোগান্তির শিকার হন, তাহলে সেই সমস্যার সমাধান ও দায়বদ্ধতা নিশ্চিত করার পরিবর্তে প্রতিবাদকারী বা প্রশ্ন তোলা ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কতটা যুক্তিসংগত—তা অবশ্যই খতিয়ে দেখা উচিত।”

তিনি বলেন, মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে যেসব অভিযোগে মামলা ও গ্রেপ্তার করা হয়েছে, সেগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে বিমানবন্দরে সৃষ্ট যাত্রী ভোগান্তি ও অব্যবস্থাপনার বিষয়টিও তদন্তের আওতায় এনে প্রকৃত দায়ীদের জবাবদিহিতার মধ্যে আনার দাবি জানান তিনি।

শ্রমিক নেতা বেলাল হোসাইন ইবরাহীম আরও বলেন, “প্রবাসী ও সাধারণ যাত্রীরা দেশের অর্থনীতি ও সুনামের সঙ্গে সরাসরি যুক্ত। বিমানবন্দরে তাদের হয়রানি ও ভোগান্তির অভিযোগ কোনোভাবেই উপেক্ষা করা উচিত নয়। বিমানবন্দরের সেবার মান, ব্যবস্থাপনা ও যাত্রীসেবার ঘাটতি থাকলে তা দ্রুত সংস্কার করতে হবে।”

মেজর (অব.) আখতারুজ্জামানকে আটকের ঘটনায় নিন্দা জানিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, আইনি প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করা এবং বিমানবন্দরের অব্যবস্থাপনার প্রকৃত কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিবৃতিদাতা: শ্রমিক নেতা বেলাল হোসাইন ইবরাহীম যুগ্ম আহ্বায়ক, শ্রমিক মুক্তি -

শেয়ার করুন:

আরও পড়ুন