ব্রেকিং নিউজ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফয়সাল আহমেদ সজলের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি

Admin October 27, 2026, 3:12 PM 341 views
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফয়সাল আহমেদ সজলের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক | টুডে ঢাকা নিউজ

ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি পদপ্রার্থী ফয়সাল আহমেদ সজলের নেতৃত্বে নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত নেতাকর্মীরা সংগঠনের প্রতিষ্ঠাতাদের স্মরণ করেন এবং তাঁদের প্রতি শ্রদ্ধা জানান।

ফয়সাল আহমেদ সজল ছাত্ররাজনীতি থেকে জাতীয়তাবাদী রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কেন্দ্রীয় ছাত্রদলের রাজনীতিতেও তাঁর সম্পৃক্ততা ছিল। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসাসেবা, আলোচনা সভা, র‍্যালি এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশের রাজনৈতিক অঙ্গনে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

টুডে ঢাকা নিউজ

messages.photo_gallery

শেয়ার করুন: